জ্ঞানের চর্চা, আধ্যাত্মিক সাধনার চর্চা কিভাবে
শুরু করবেন? ১
জ্ঞানের চর্চা কিভাবে করবেন? এটা কেউ নিজে থেকে ১০০%
পারে না। যিনি সাধক তাকে উৎসাহ দেওয়ার মত আরেকজন
থাকতে হয় ঐ শ্রেণীর যে শ্রেণীর জ্ঞানের সাধনা/চর্চা তিনি করতে চান। যার কাছ থেকে উৎসাহ পেয়ে
আপনি জ্ঞান চর্চায় আগ্রহী হবেন। কিঞ্চিৎ ইশারা ইঙ্গিত আগে
থেকে না পেলে আপনি কিসের চর্চা করবেন? সুতরাং যে যত বেশি উৎসাহ পাবে
তার ভেতরে তত বেশি জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা জন্মাবে। হাজার হাজার অজানা কথা এসে
ভিড় করে তার মাঝে, তার ভেতরে শুধুই প্রশ্ন আর
প্রশ্ন। তখন সে নিজেই এপ্রান্ত হতে ওপ্রান্ত ছুটে বেড়াবে তার সমস্যা সমাধানের
আশায়। এখান থেকেই তার ফকিরি জীবনের শুরু হয়। যেখানেই ভাবের আলাপন সেখানেই তাকে
খুঁজে পাওয়া যায়। ভাবুক পেলেই তার শান্তি দুয়েকটা তত্ত্বকথার জবাব যদি মিলে যায়।
এখন বলুন যদি কোন স্থানে কোন সাইনবোর্ড দেখতে পান যে #এখানে_সাধক_বানানো_হয় তাহলে আপনার কি করা উচিৎ? আপনি কি সাধক হওয়ার
জন্যে ওখানে যাবেন? আপনার কি যাওয়া উচিৎ হবে? আপনার কি মনে হয় কেউ
কাউকে সাধক বানাতে পারে কি যদি না সে নিজে সাধনা করে?
No comments:
Post a Comment