জ্ঞানের চর্চা/আধ্যাত্মিক সাধনার চর্চা কিভাবে শুরু
করবেন? ২
স্থুল - প্রবর্ত্য - সাধক -
সিদ্ধি এখানে সাধনার ৪টি স্তর আবার ফকির লালন সাঁইয়ের দর্শনেও পাওয়া যায় ৪টি স্তর
আউল - বাউল - নাড়া - সাঁই। দেখা গেছে যে একজন লোককে প্রথম দুটি স্তর পার হতে খুব
বেশি সময় লাগে না। কিন্তু সাধকের স্তরটি হয় সুবিশাল, এটা পার হওয়া অনেক কঠিন
(চোর ধরে রাখবি যদি_হৃদ-গারদ করগে খাঁটি_লালন কয় খুঁটিনাটি_থাকতে কি সে দেয়
ছুঁতে।)। কিঞ্চিৎ ভুল থাকলেও এই স্তরটি পার হওয়া যাবেনা। গভীর
জ্ঞান সাথে কর্মনিষ্ঠতা এবং নিরন্তন ধৈর্য থাকতে হবে। এমন
অনেক সাধক আছেন যাদের সাধকের স্তরে থেকেই প্রয়াণ ঘটে গেছে। প্রতি ১০০ জন সাধকের
মধ্যে এক জনও সিদ্ধি লাভ করেনা তবে হাজারে দুচার জন সিদ্ধি লাভ করে কিন্তু তারা আর
প্রকাশ হয় না গোপন হয়ে যায়। একই ব্যাক্তির নিকটে ৪ জন গুরু চারভাবে আসে ৪টি স্তরে
গুরুরূপে কাজ করে। ১) স্থুল স্তরে গুরু হয় যার যার পিতামাতা। ২) প্রবর্ত্য স্তরে
গুরু হয় শিক্ষাগুরু ৩) সাধক স্তরে গুরু হয় দীক্ষাগুরু এবং ৪) সিদ্ধির স্তরে গুরু
হয় পরমগুরু।
No comments:
Post a Comment