Friday, September 18, 2015

জ্ঞানীরা যখন জ্ঞানের উচ্চ শিখরে চলে যায় তারা হয়ে যায় সংসার ত্যাগী:
জ্ঞানীরা যখন জ্ঞানের উচ্চ শিখরে চলে যায় তারা হয়ে যায় সংসার ত্যাগী। আর যারা তম গুনে গুণী ব্যাক্তি তারা সংসারে থেকে যায় সংসারে। উদাহরন স্বরূপ বলা যায় একগ্লাস ময়লা যুক্ত পানি কোথাও রেখে দিলে কিছু দিন পরে দেখা যাবে যে ওখানে আর পানি নেই। পানিটুকু বাষ্প হয়ে উড়ে চলে গেছে তার নির্দিষ্ট গন্তব্যে আর গ্লাসের তলায় ময়লাটুকু জমে পড়ে আছে। বুঝাই যাচ্ছে যে জগত সংসার কিভাবে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন কথা হচ্ছে সংসার ত্যাগী হয়ে জ্ঞানীরা কোথায় যায় জঙ্গলে? না অন্য কোথাও? নাকি ঘরেই থাকে?
জ্ঞানীদের ৩টি স্তর আছে। প্রথম শ্রেণীর জ্ঞানীরা প্রচণ্ড অহংকারী হয়। দ্বিতীয় শ্রেণীর জ্ঞানীরা বিনয়ী হয়। এবং তৃতীয় শ্রেণীর জ্ঞানীরা থাকে ধরা ছোঁয়ার বাইরে এদেরকে কোন প্রশ্ন করলে জবাব একটাই আমি কিছুই জানি না।

জগত সংসারের প্রতিযোগিতায় অজ্ঞানীরা ঝরে যাবে এবং জ্ঞানীরা টিকে থাকবে যুগে যুগে জ্ঞানীরা ছিল, এখনো আছে ভবিষ্যতেও জ্ঞানীদের আবির্ভাব হবে। অর্থই অনর্থের মূল, আবার অর্থ ছাড়া চলেও না। তাই বলে সিংহ ভাগ সময় অর্থের পেছনে ব্যয় করা ঠিক হবেনা। হিসেব করলে দেখা যায় যে জ্ঞানই হচ্ছে প্রকৃত সম্পদ যা থাকলে অর্থ কোননা কোন উপায়ে আসবেই। সুতরাং আমদের জ্ঞানের পিছনে সময় দেয়াই উত্তম। আপনার জ্ঞান আরো বৃদ্ধি পাক, আপনার সুপ্তজ্ঞান উদয় হোক।

No comments:

Post a Comment